উত্তরদিনাজপুর

বাঁশঝাড় থেকে ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

করনদীঘি থানার অন্তর্গত সাদিপুরের শ্মশানের কাছে দশম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগে পুলিশ মুল অভিযুক্ত মহম্মদ সালমান নামে এক যুবককে আলতাপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করল। ধৃতের বাড়ি বিহারের বলরামপুরে। তদন্তের জন্য দশ দিনের পুলিশি হেফাজতে নেবার আবেদন জানিয়ে ধৃতকে আজ ইসলামপুর আদালতে হাজির করে করনদীঘি থানার পুলিশ। 

        উল্লেখ্য, গত ২৩শে ডিসেম্বর করনদীঘি থানার সাদিপুর শ্মশান ঘাটের সামনে একটি বাঁশ ঝাড়ে সিতগ্রাম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল। করনদীঘি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে মহম্মদ সালমানের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় নাবালিকা ধর্ষণ মামলা চলছিল। সেই মামলা সুফিয়া খাতুনের পরিবার না তোলার অভিযোগে দলবল নিয়ে তাকে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। এই খুনের ঘটনায় বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে করনদীঘি থানার পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/NykE_MMO1WM